আমাদের কথা
অশিক্ষিত মানুষ বেকার নাই; যত বেকার সব শিক্ষিত (সনদপত্র ধারী)। আর শিক্ষা যদি কোন মানুষের মাঝে দূরদর্শীতা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করতে পারে তাহলে একজন শিক্ষিত মানুষ কখনই বেকার থাকতে পারে না। আর এমনটি হলে নিশ্চিত সে দেশ ও জাতি হবে উন্নত এবং বিশ্বের দরবারে অন্যান্য উন্নত দেশের মতই মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
সংক্ষিপ্ত ইতিহাস
মাদারগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়। তৎকালীন জামালপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব দানবীর মরহুম ডা. আফতাব উদ্দিন তালুকদার, মরহুম আলহাজ্ব শামছুল হুদা তালুকদার, মরহুম শামছুজ্জোহা তালুকদার ১৯৬৮ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং তাঁদের পিতার স্মৃতিকে অম্লান করে রাখার জন্য জামালপুর জেলার শ্রেষ্ঠ দানবীর মরহুম আশেক মাহমুদ তালুকদারের নামে বিদ্যালয়টির নামকরণ করেন মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
🎯 বিদ্যালয়ের লক্ষ্য (Vision):
একটি আধুনিক, মানবিক মূল্যবোধসম্পন্ন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সৎ, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।
✅ বিদ্যালয়ের উদ্দেশ্য (Mission):
১. শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক গুণাবলি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করা।
২. সময়োপযোগী ও যুগোপযোগী পাঠদানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সাধন।
৩. সহপাঠ কার্যক্রম, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা।
৪. আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া।
৫. পরিবেশ সচেতনতা, জাতীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা।
৬. একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও আনন্দময় শিক্ষা পরিবেশ সৃষ্টি করা।
৭. শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত করা।
প্রধান শিক্ষক
মোহাম্মদ ইমামুর রশিদ
প্রধান শিক্ষক, মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়